NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ

ভোটের দিন ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইজিপি, কোস্টগার্ড ডিজি, আনসার ডিজিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

 

বৈঠক শেষে রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হতো। এবারের ভোটের সময় যেন ইন্টারনেট সচল রাখা যায় সে ব্যাপারে করণীয় নির্ধারণ করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

 

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা ছিল আইনশৃঙ্খলাবিষয়ক যত প্রস্তুতি নির্বাচন ঘিরে, সব প্রস্তুতি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

 

প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে ডিসি-এসপি-ওসি ও ইউএনওদের রিশাফল (ঢেলে সাজানো) করার কথা বলা হয়েছে। এই রিশাফলটা র‌্যান্ডম ওয়েতে করবে।

 

 

 

সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।