NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা আজ শুরু


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা আজ শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্যারিফ) নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আজ বুধবার (৯ জুলাই) শুরু হবে। আজ থেকে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত ওয়াশিংটনে এ আলোচনা হবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) দপ্তর এ আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

বুধবার (৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

 

এর আগে ৭ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশই প্রথম দেশগুলোর একটি, যারা আলোচনায় পুনরায় অংশ নিচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন, আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিবসহ সিনিয়র কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

 

 

 

বাংলাদেশ আশা করছে, ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে অগ্রগতি আরও এগিয়ে নিয়ে গিয়ে দ্রুত চুক্তিটি সম্পন্ন করা যাবে।