NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন -উপদেষ্টা শারমীন এস মুরশিদ


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন -উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ খুবই প্রয়োজন।

রোববার (৬ জুলাই) রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ।

বাংলাদেশের নাট্যচর্চায় বরাবরই ‘লোক নাট্যদল’ একটি সক্রিয় ও তারুণ্য দীপ্ত সংগঠনের নাম উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৪৪ বছরে এই নাট্যদলের সৃষ্টিশীল নাটক দেশে-বিদেশে প্রশংসা অর্জন করেছে।
তিনি বলেন, আমাদের বাচ্চাদের সৃজনশীল চিন্তার জগতে নিয়ে আসতে হবে। তরুণ বাচ্চাদের সংস্কৃতিমনা কিভাবে করা যায় সেই ভাবনা আমাদের ভাবতে হবে। আমাদের শিশু একাডেমিকে শিশু অধিদপ্তরে পরিণত করে সারাদেশে শিশুদের মনোজগতের চর্চা ছড়িয়ে দিতে হবে।

 

শারমীন এস মুরশিদ আরও বলেন, নাটকের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে অঙ্গীকার তার বাস্তবায়ন কোনো একটি দলের একার পক্ষে সম্ভব নয়। সেজন্য লোক নাট্যদল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সম্পৃক্ত থেকে এদেশের নাটক ও সাংস্কৃতিক আন্দোলনে এবং স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা পালন করতে হবে।

 

 

 

তিনি আগামী দিন ও আগামী প্রজন্মের জন্য লোক নাট্যদলকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।