NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আগ্রাসন পুনরায় হলে আরও কঠিন জবাব পাবে: ইরানের শীর্ষ জেনারেল


খবর   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

আগ্রাসন পুনরায় হলে আরও কঠিন জবাব পাবে: ইরানের শীর্ষ জেনারেল

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দোররহিম মুসাভি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে তারা ইরান থেকে আরও কঠিন জবাব পাবে।

লেবাননের আল-মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুসাভি বলেন, ইরান এখনো তার সমস্ত সামরিক সক্ষমতা ব্যবহার করেনি।

 

তিনি বলেন, ইসরায়েলি শাসনব্যবস্থা সাম্প্রতিক আগ্রাসনে বড় ধরনের পরাজয় বরণ করেছে। তারা যদি আবারও ভুল করে, তাহলে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী তাদের আরও কঠিন জবাব দেবে।

ইরানের শীর্ষ এই সেনা কর্মকর্তা বলেন, বহু বছর ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা ইরানকে টার্গেট করে দেশটিকে বিভক্ত ও দুর্বল করতে চায় এবং এ কাজে পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।

 

গত ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর সরাসরি হামলা চালায়। এতে দেশটির বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রও যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালায়। যা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

জবাবে ইরান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে পাল্টা হামলা চালায়। ২৪ জুন ইরানের পাল্টা জবাবের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়।

মুসাভি আরও বলেন, ইরান তার নীতিগত অবস্থান থেকে কখনো পিছু হটবে না এবং ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে।