NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : উপদেষ্টা শারমীন মুরশিদ


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : উপদেষ্টা শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি সমাজকে আলোর পথ দেখানো এবং ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক মাইলফলক।

মঙ্গলবার (১ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সঙ্গে এক আলোচনা সভায় উপদেষ্টা শারমীন মুরশিদ এ কথা বলেন।

সভায় জুলাই যুদ্ধে অংশে নেওয়া উমামা ফাতেমা, নুসরাত হক, কথা, কলি, সাইমা এবং আব্দুর রহমান নবীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বাংলাদেশের গৌরবময় ইতিহাসে আলোচিত ‘জুলাই-গণঅভ্যুত্থান' এর শহীদদের স্মরণ এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনার চেষ্টা যেখানে ন্যায় বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য ও সংস্কৃতির বিজয়ের প্রতি মানুষের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছি।

 

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর দশ মাসে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেক দূর যেতে সক্ষম হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে জুলাই শহীদদের চেতনা ধারণ করে একটি ন্যায় ভিত্তিক, সুসংহতিময় ও স্বৈরাচার মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।