NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অপুষ্টিতে ভুগছে গাজার অন্তত ১৭ হাজার শিশু


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৫, ১০:০৬ এএম

অপুষ্টিতে ভুগছে গাজার অন্তত ১৭ হাজার শিশু

যুদ্ধবিধ্বস্ত গাজার একটি চিকিৎসা সহায়তা হাসপাতালের পরিচালক আলজাজিরার এক সাংবাদিককে জানিয়েছেন, গাজায় শিশুদের অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠছে। উপত্যকাটিতে অন্তত ১৭ হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার আলজাজিরার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আলজাজিরার ওই সাংবাদিককে তিনি আরো জানিয়েছেন, এ বিষয়ে যদি কোনো প্রকার হস্তক্ষেপ না হয় তাহলে পুষ্টিহীনতার কারণে অনেক শিশু মারা যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

 

চিকিৎসা ব্যবস্থায় সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘কর্মী, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শিশুদের জন্য দুধ ও ওষুধ পাঠানোর ব্যাপারে চাপ প্রয়োগ করা বর্তমানে জরুরি হয়ে পড়েছে।’

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ১৭ হাজারের বেশি শিশু মারা গেছে বলে জানিয়েছে গাজা সরকারী দপ্তর।

সূত্র : আলজাজিরা