NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিচুয়েশন রুমে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

সিচুয়েশন রুমে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গ বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে আল উদেইদ ঘাঁটিতে হামলা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলার পরই পূর্বনির্ধারিত জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুম’-এ অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প।

 

হোয়াইট হাউস জানিয়েছে, সেখান থেকেই তারা কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ হামলা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না।

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যে হামলা করে, তারপর থেকেই এমন পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা ছিল। মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন বাহিনী উচ্চ সতর্কতায় ছিল, প্রস্তুত ছিল এমন একটি হামলার জন্য। তবে ইরানের এ হামলার প্রকৃত মাত্রা ও পরিসর সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া সম্ভব নয়।