NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৭ পিএম

>
যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর

যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ ইয়র্কের কুইন্স শহরে স্বাধীন ভারতের জনক মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা।

কুইন্সের একটি হিন্দু মন্দিরের বাইরের চত্বরে ছিল মহাত্মা গান্ধীর সে মূর্তিটি। মন্দিরের সিসিটিভি ফুটেজের দৃশ্যে দেখা গেছে, প্রথমে এক ব্যক্তি স্লেজহ্যামার (বড় আকারের ভারি হাতুড়ি) দিয়ে মূর্তির মাথায় আঘাত করে এবং পরপর কয়েকটি আঘাত করে তা বিকৃত করে।

তারপর ছয়জন ব্যক্তির একটি দল এসে মূর্তিটিকে স্লেজ হ্যামার দিয়ে আঘাত করতে থাকে এবং সেটির হাত-পা ভেঙে ফেলে।

এ ঘটনার নিন্দা ও তদন্তের দাবি জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভারতের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘কুইনসে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এই ঘটনার যথাযথ তদন্ত এবং অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।’

নিউইয়র্ক পুলিশ বিভাগ অবশ্য ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। মার্কিন এই অঙ্গরাজ্যটির পুলিশ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ ঘটনাকে ‘হেইটফুল ক্রাইম’ বা ‘ঘৃণাপূর্ণ অপরাধ’ উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্দিরের সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং তার ভিত্তি অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে।