NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরান-ইসরায়েলের মধ্যে ‘খুব সহজেই’ চুক্তি করাতে পারি: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ইরান-ইসরায়েলের মধ্যে ‘খুব সহজেই’ চুক্তি করাতে পারি: ট্রাম্প

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয় এবং এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে সহজেই চুক্তি সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ রাতে ইরানে যে হামলা হয়েছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।

তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমাদের ওপর ইরানের পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে— যা আগে কখনো দেখা যায়নি।

এর পরপরই ট্রাম্প আশাবাদী ভাষায় জানান, আমরা চাইলে খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করতে পারি এবং এই রক্তাক্ত সংঘাতের অবসান ঘটাতে পারি।

 

 

 

উল্লেখ্য, ইসরায়েল সম্প্রতি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের প্রতিশোধ থেমে থাকবে না।

সূত্র: বিবিসি