NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নাগরিকদের ইসরায়েল ভ্রমণ থেকে বিরত থাকতে বললো যুক্তরাজ্য


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

নাগরিকদের ইসরায়েল ভ্রমণ থেকে বিরত থাকতে বললো যুক্তরাজ্য

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ নির্দেশনায় বলা হয়েছে, এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি, যা গুরুতর ঝুঁকি তৈরি করছে। পরিস্থিতি হঠাৎ করে এবং খুব দ্রুত আরও অবনতির দিকে যেতে পারে।

বিজ্ঞাপন

দুই দিন আগেই ব্রিটিশ নাগরিকদের শুধু অত্যাবশ্যক ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েল যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ইসরায়েলের আকাশপথ তিন দিন ধরে বন্ধ রয়েছে, ফলে দেশটিতে প্রবেশ ও বের হওয়া সম্ভব হচ্ছে না। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ইরান-ইসরায়েল সংঘাত এক নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সেখানে সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র কয়েক মিনিট আগেও কমপক্ষে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ইসরায়েলি হামলা অব্যাহত থাকার ইঙ্গিত দেয়। একই সঙ্গে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে ইরান আগামী দিনে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক সংবাদ সম্মেলনে আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, চ্যালেঞ্জিং দিন সামনে আসছে। আগামী দিনগুলোতে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আঘাতের আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা