NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কর্মীদের নিরাপদে আশ্রয় নিতে বললো জেরুজালেমের মার্কিন দূতাবাস


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

কর্মীদের নিরাপদে আশ্রয় নিতে বললো জেরুজালেমের মার্কিন দূতাবাস

ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

এছাড়া কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্যদের ইসরায়েলের বাইরে পাঠাতে পারবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

 

যদিও এই মুহূর্তে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে।

তাই এখন যদি কেউ ইসরায়েল ছাড়তে চান, তাহলে তার হাতে একমাত্র উপায় হলো স্থলপথে জর্ডানের মতো প্রতিবেশী দেশে যাওয়া।

 

তবে, কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিলেও দূতাবাসের জরুরি সেবা দেওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ নির্দেশনায় বলা হয়েছে, এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি, যা গুরুতর ঝুঁকি তৈরি করছে। পরিস্থিতি হঠাৎ করে এবং খুব দ্রুত আরও অবনতির দিকে যেতে পারে।

 

দুই দিন আগেই ব্রিটিশ নাগরিকদের শুধু অত্যাবশ্যক ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েল যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ইসরায়েলের আকাশপথ তিন দিন ধরে বন্ধ রয়েছে, ফলে দেশটিতে প্রবেশ ও বের হওয়া সম্ভব হচ্ছে না। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি