NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরানের হামলায় ইসরায়েলে আহত অন্তত ৪১


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ইরানের হামলায় ইসরায়েলে আহত অন্তত ৪১

ইসরায়েলে ইরানের চালানো হামলায় অন্তত ৪১ জন আহত হয়েছেন। যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবসহ অন্যান্য জায়গায় কয়েকশ মিসাইল ছোড়ে ইরান।

এর আগে শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও কুর্দস ফোর্সের প্রধানসহ ৬ জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। এ ছাড়া ইসরায়েলি হামলায় প্রাণ হারান ৯ পরমাণু বিজ্ঞানী।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইরানের মিসাইলের হামলায় তেলআবিবের একটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটি যে কোনো ধসে পড়তে পারে।

এ আশঙ্কা থেকে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পুলিশ।

 

এদিকে ইরানের মিসাইল হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নিরাপত্তা বাহিনীর প্রধান ও কয়েকজন সিনিয়র মন্ত্রীকে নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে বৈঠক করছেন। সেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।