NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিলেটে বাদামবাগিচায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩২ এএম

>
সিলেটে বাদামবাগিচায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়েছেন শাহজাহান নামের এক ব্যক্তি। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামবাগিচার ২নং রোডের ২৩ নং বাসায় ঘটনাটি ঘটে। বিষয়টির সত্যতা সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

 

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানান- চলতি মাসের ১ তারিখ সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা শাহজাহান আহমদের (৩০) স্ত্রী সুলতানা বেগম ফারজানা (২৫) ও শাশুড়ি রোশনা বেগম (৫৩) নগরীর বাদাম বাগিচার ২ নং রোডের বকুল মিয়ার (২৩ নং) বাসা ভাড়া নেন। ওই বাসায় শাহজাহান-সুলতানাদম্পতির দুই সন্তান তানহা (৮) ও মাহবুবুল আলমকে (৬) নিয়ে বসবাস করেন স্ত্রী ও শাশুড়ি। তবে মাঝেমধ্যে আসতেন স্বামী শাহজাহান। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহজাহান হঠাৎ ওই বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ফারজানাকে কোপাতে থাকনে। পরে শাশুড়ি তার মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে শাহজাহান তাকেও এলোপাতাড়ি কোপ দেন। তারপর আত্মহত্যার চেষ্টায় নিজের গলায়ও ছুরি চালান শাহজাহান।

ঘটনার সময় তাদের সন্তানদের কান্নাকাটি শুনে প্রতিবেশিরা এগিয়ে আসেন এবং স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাউন্সিলর শামীম ঘটনাস্থলে গিয়ে আহত স্ত্রী ও শাশুড়িকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ এসে শাহজাহানকেও ওসমানীতে প্রেরণ করে।

 

 

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির সিলেটভিউ-কে বলেন- ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছি।’

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, প্রথমিকভাবে জানা গেছে- পারিবাকি কলহ থেকে এমনটি ঘটিয়েছেন শাহজাহান। শাহজাহান পেশায় একজন কাঠমিস্ত্রি।