NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কেনিয়ায় ধর্ষণের অভিযোগে ব্রিটিশ সেনা গ্রেফতার


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম

কেনিয়ায় ধর্ষণের অভিযোগে ব্রিটিশ সেনা গ্রেফতার

কেনিয়ায় ধর্ষণের অভিযোগে একজন ব্রিটিশ সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেখানে ব্রিটিশ সেনা প্রশিক্ষণ ক্যাম্পের কাছে এই ধর্ষণের অভিযোগ ওঠেছে। এর আগে ওই একই অঞ্চলে অপর এক ব্রিটিশ সেনার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছিল।

ধর্ষণের ঘটনাটি গত মাসে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে নানিউকি শহরের কাছে ব্রিটিশ আর্মি ট্রেনিং ইউনিটের আশেপাশে ঘটেছে বলে জানা গেছে।

 

অভিযুক্ত সেনাকে ঘটনার পর গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঘটনার তদন্ত করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগের ‘ডিফেন্স সিরিয়াস ক্রাইম ইউনিট’, যা দেশি ও বিদেশি মাটিতে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে ওঠা অপরাধ তদন্ত করে থাকে।

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কেনিয়ায় একজন সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অগ্রহণযোগ্য ও অপরাধমূলক আচরণের কোনো স্থান আমাদের সশস্ত্র বাহিনীতে নেই। কোনো সেনা সদস্যের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠলে সেটি তাদের কমান্ড চেইনের বাইরে স্বাধীনভাবে তদন্ত করা হয়।

এই ধর্ষণের অভিযোগটি ২০১২ সালের আরেকটি আলোচিত ঘটনার স্মৃতি আবারো সামনে এনেছে, যেখানে ব্রিটিশ এক সেনা সদস্যের বিরুদ্ধে স্থানীয় এক নারীকে হত্যার অভিযোগ ওঠে।

 

অ্যাগনেস ওয়ানজিরু নামের ২১ বছর বয়সী ওই নারীর মরদেহ তিন সপ্তাহ নিখোঁজ থাকার পর ব্যাটুক ঘাঁটির কাছাকাছি একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। অভিযোগ ছিল ঘটনার রাতে তিনি কয়েকজন ব্রিটিশ সেনার সঙ্গে সময় কাটিয়েছিলেন।

১৯৬৪ সালে স্বাধীনতা লাভের পরপরই কেনিয়ায় ব্যাটুক ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি বছর ছয়টি সেনা ব্যাটালিয়ন ওই ঘাঁটিতে প্রশিক্ষণ নিতে পারে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটিশ সেনাদের আচরণ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। কেনিয়ার সংসদীয় একটি তদন্ত কমিটির শুনানিতে স্থানীয়দের ওপর নির্যাতনের নানা অভিযোগ ওঠে।