NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর উদ্ধার কাজ শেষে ট্রেনটি রাত সাড়ে তিনটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

 

এ বিষয়ে চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কালুরঘাটে রেলের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। রাতেই উদ্ধার শেষ হয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা জানান, চারটি সিএনজিচালিত অটোরিকশা, একটি প্রাইভেট কার, একটি কাভার্ড ভ্যান এবং কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এখনো ট্রেনের ইঞ্জিনের নিচে কয়েকটি ছোট যানবাহন আটকে রয়েছে।

 

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি।

 

 

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, কালুরঘাট থেকে উদ্ধার করে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে।