NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজিরা


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজিরা

বুধবার রাত থেকেই বিভিন্ন দেশের হাজিদের মতো বাংলাদেশের হাজিরাও আরাফাতে আসতে শুরু করেন। আজ বুধবার সকালেও অনেক বাংলাদেশি হাজি আরাফার ময়দানে এসেছেন। এ বছর বিশ্বের ২০০ শতাধিক দেশ থেকে প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালন করছেন। তাদের প্রত্যেকেই আরাফার ময়দানে এসে অবস্থান করবেন।

বৃহস্পতিবার (৫ জুন) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ইসলামি শরিয়তের বিধান অনুসারে ৯ জিলহজ্জ সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর থেকে সূর্যাস্ত যাওয়ার পূর্বে কিছু সময় আরাফাতে অবস্থান করা হজযাত্রীদের জন্য ফরজ। এটি না করলে হজ পরিপূর্ণ হবে না।

 

বাংলাদেশি হাজিদের সঙ্গে আরাফার ময়দানে অবস্থান করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক।

আরাফার ময়দানে হাজিরা আল্লাহর কাছে দোয়া করেছেন। পাপমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। মনের সব আকুতি-মিনতি মহান প্রভুর কাছে নিবেদন করেন। এখানে অবস্থান করা অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ।

 

সূর্যাস্ত যাওয়ার পর হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফার ময়দান থেকে মুজদালিফা অভিমুখে রওয়ানা দেবেন। সেখানে এক আজান ও দুই ইকামতে হাজিরা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। হাজীদের জন্য মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব।

 

 

 

সৌদি সরকারের আবহাওয়া অধিদপ্তর থেকে ধূলিঝড়ের পূর্বাভাস থাকলেও সেরূপ কিছু ঘটেনি এবং তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল। এ পর্যন্ত বাংলাদেশের হাজিরা সুন্দর ও সাবলীলভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করেছেন।