NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ড. ইউনূস ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক সংস্কার ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

ড. ইউনূস ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক সংস্কার ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফর উপলক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (৪ মে) এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে হাইকমিশনার কুক অধ্যাপক ইউনুসকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রাপ্তির জন্য শুভেচ্ছা জানান। এটি একটি বড় সম্মান, পুরস্কার প্রসঙ্গে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, অধ্যাপক ইউনূস ৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন। সফরকালে তিনি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

 

প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, যেমন বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা, অভিবাসন, এবং অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।

 

অধ্যাপক ইউনূস বাংলাদেশের সামুদ্রিক গবেষণা কার্যক্রম আরও উন্নত করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা এবং ব্রিটিশ গবেষকদের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

 

 

 

সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ উপহাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।