NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

তিন দিনের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৩ এএম

>
তিন দিনের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়

টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। সৈকতে এসে বিনোদনপ্রেমীরা উৎসবে মেতেছেন এখানকার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। অনেকেই আবার সৈকতের নোনাজলে নেমে আত্মহারা। এতে আয় বেড়েছে সৈকতের হকারদের। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায়, জেড স্কিতে চড়ে নীল জলরাশি উপভোগে পর্যটকদের উপচে পড়া ভিড়। আর সৈকতের প্রবেশদ্বার বালিয়াড়িতে ঘোড়ায় চড়ে ঘুরছেন অনেক পর্যটক। অনেকে ঘোড়ার পিঠে উঠে ছবি তুলেও আনন্দ খুজেঁ নিচ্ছেন। 

শুধু ওয়াটার বাইক বা ঘোড়ায় চড়া নয়, সাগরের নোনাজলে গা ভাসাতে যেন অপার আনন্দ সবার। কেউ ঢেউয়ের সঙ্গে উত্তাল আনন্দে গোসলে মেতেছেন। কেউ আবার এই আনন্দ উৎসবের দৃশ্য ধরে রাখতে তুলছেন ছবি।

dhakapost

ঢাকার উত্তরা থেকে এসেছেন ইমরান আহমদ। পাঁচ বছরের সন্তান সোয়েবকে নিয়ে সাগরের পানিতে জেড স্কি নিয়ে ঘুরে এলেন। জেড স্কি থেকে নেমে তিনি বলেন, সাগরের নীল জলরাশিতে ভ্রমণ রোমাঞ্চকর এক অনুভূতি। কয়েক মিনিটে ভ্রমণ মনে হয়েছে নীল জলরাশির ওপর দিয়ে হাঁটছি। টানা ছুটিতে কক্সবাজারে এসে সত্যিই আনন্দ খুব ভালো লাগছে।

ঘোড়ার পিঠে উঠে ছবি তুলছেন মিরপুরের রহিম উদ্দিন। তিনি বলেন, কক্সবাজার আসলেই ঘোড়ার পিঠে উঠে ঘুরে বেড়াই। এটা অনেক আনন্দের। এবার ঘোড়াটা অনেক বড় ছিল এবং দেখতেও বেশ সুন্দর। তাই অনেক ছবি তুললাম।

পর্যটকের উপস্থিতিতে ব্যস্ততা বেড়েছে সৈকতের ঘোড়াওয়ালা, জেড স্কি চালক ও ফটোগ্রাফারদের। তারা বলছেন, টানা ছুটিতে পর্যটক বেশি আসায় আয়ও বেড়েছে তাদের।