NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জলবিদ্যুৎ বাণিজ্যে ভুটানের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৫, ১০:০৬ এএম

জলবিদ্যুৎ বাণিজ্যে ভুটানের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি।

 

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে যদিও বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে, তবুও আরও সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলবিদ্যুৎ বাণিজ্যে। এর ওপর উভয় দেশ পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করতে পারে।

 

সাক্ষাতে বিভিন্ন বাণিজ্য-সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এ সময় পরবর্তী দফা বাণিজ্য সচিবপর্যায়ের বৈঠক আহ্বানের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত ভুটানের প্রতি বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

রাষ্ট্রদূত ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।