NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

১৯ জুনের মধ্যে ৪৪ সচিবকে অপসারণে আলটিমেটাম


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

১৯ জুনের মধ্যে ৪৪ সচিবকে অপসারণে আলটিমেটাম

বিতর্কিত ৪৪ সচিবকে অপসারণে ১৯ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে দিয়েছে জুলাই ঐক্য। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করে এ আলটিমেটাম দেয় সংগঠনটি।

মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন জুলাই ঐক্যের সংগঠকরা। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে গেলে পুলিশের বাধায় পড়েন তারা। পরে সচিবালয়ের রাস্তার মুখে অবস্থান নেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা।

 

দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করে জুলাই ঐক্যের ৫ সদস্যের এক প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এ বি জুবায়ের, প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী ও বোরহান মাহমুদ।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তারা। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৩০ সচিবকে বদলি করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। সচিবদের অপসারণের বিষয়টি দেখে জনপ্রশাসন বিষয়ক কমিটি। যেখানে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও রয়েছেন।

 

সাতক্ষীরা জেলায় ২০১৩-১৪ সাল পর্যন্ত বাসাবাড়ি ও স্থাপনায় বুলডোজার চালানো সাবেক ডিসি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, জনপ্রশাসন বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করে তাদের বিষয়টি অবহিত করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠকের শেষ পর্যায়ে আগামী ১৯ জুন পর্যন্ত আলটিমেটাম দেন জুলাই ঐক্যের প্রতিনিধিরা। একই সঙ্গে তারা নাজমুল আহসানসহ ৪৪ সচিবের তথ্য মন্ত্রিপরিষদ সচিবকে তুলে দেন।

এ বিষয়ে জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী জাগো নিউজকে বলেন, আমরা আজ মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করি। যদি আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা ব্যবস্থা না নেন, বিতর্কিতদের অপসারণ না করা হয়- তাহলে আমাদের আগামীর কর্মসূচিতে তারা কোনো সহযোগিতা পাবেন না।