NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয়


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয়

ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহ দেখায়নি বলে জানিয়েছেন ভারতের ভারী শিল্প মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী।

সোমবার ভারত সরকার দেশের মধ্যে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদনকে উৎসাহিত করতে নতুন একটি প্রণোদনা প্রকল্পের বিস্তারিত দিকনির্দেশনা প্রকাশ করে। একই দিনে মন্ত্রী এই মন্তব্য করেন।

 

এটি প্রথমবারের মতো সরকারিভাবে স্বীকার করা হলো যে, বিভিন্ন প্রণোদনার ঘোষণা দেওয়ার পরেও টেসলার মতো বৈশ্বিক ইভি নির্মাতা সংস্থাকে ভারত আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে ভারত সরকার।

মন্ত্রী জানান, টেসলা ভারতে দুটি শোরুম চালু করবে ও খুচরা বাজারে উপস্থিত থাকবে। তবে উৎপাদনে তাদের কোনো অংশগ্রহণ আপাতত হচ্ছে না।

 

কুমারস্বামী আরও বলেন, মার্সিডিজ বেঞ্জ, স্কোডা-ভক্সওয়াগেন, হুন্ডাই ও কিয়ার পক্ষ থেকে উৎপাদনের আগ্রহ দেখা গেছে। তবে টেসলার ব্যাপারে আমরা এখন আর প্রত্যাশা করছি না।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক সরকারি কর্মকর্তা জানান, টেসলার একজন প্রতিনিধি প্রথম দফার স্টেকহোল্ডার বৈঠকে অংশ নিলেও দ্বিতীয় ও তৃতীয় দফায় উপস্থিত ছিলেন না।

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে বলেছিলেন, টেসলা যদি ভারতে কারখানা গড়ে তোলে তবে তা যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য হবে।

 

বিগত কয়েক বছরে ভারতের বাজারে প্রবেশ নিয়ে টেসলার সঙ্গে একাধিকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

এ বছর ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মাস্কের সাক্ষাৎ হয়, যেখানে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিশাল সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়।

সূত্র: বিবিসি