NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ভারতের ওড়িশায় দুই ট্রাক বিস্ফোরক লুট, আতঙ্কে রাজ্যবাসী


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

ভারতের ওড়িশায় দুই ট্রাক বিস্ফোরক লুট, আতঙ্কে রাজ্যবাসী

ভারতের উত্তরপূর্বাঞ্চলের ওড়িশা রাজ্যে দুই ট্রাক বিস্ফোরক লুট করেছে মাওবাদী বিদ্রোহীরা। মঙ্গলবার (২৭ মে) রাজ্যটির সুন্দরগড় বিভাগে এ ঘটনা ঘটে। এরপর থেকেই আতঙ্কে রয়েছে রাজ্যবাসী। লুটের সঙ্গে জড়িতদের ধরতে চিরুনি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।

বৃহস্পতিবার (২৯ মে) স্টেটসম্যানের প্রতিবেদনে জানানো হয়, বিস্ফোরক লুটের এই ঘটনার পর থেকেই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ও মাওবাদীদের সম্ভাব্য ঘাঁটিগুলোতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। বিষয়টি বেশ স্পর্শকাতর হওয়ায় সেখানে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল গেছে।

 

ঘটনা তদন্তে রাজ্যের পুলিশ প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তরাও সুন্দরগড়ে অবস্থান করছেন। তাদের পাশপাশি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) একটি দলও কাজ করছে।

ওড়িশার ওয়েস্ট রেঞ্জের উপ-পুলিশ প্রধান ব্রিজেশ রায় বলেছেন, লুট হওয়া দুই ট্রাক বিস্ফোরক একটি বেসরকারি খনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে মাওবাদীরা এসব বিস্ফোরক লুট করে।

 

লুটের ঘটনার পর সেখানকার কে বালাং থানায় মামলা দায়ের করা হয়েছে। এত বিস্ফোরক পরিবহণের সময় প্রয়োজনীয় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কি না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনার পর ওড়িশার স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে। সেখানে বিস্ফোরকের যেসব গুদাম আছে সেগুলোতে নিরাপত্তা নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমাধ্যমে খুঁজে বের করা হবে এই পদার্থগুলো কোনো সশস্ত্র গোষ্ঠীর হাতে যাচ্ছে কি না।

সূত্র: দ্য স্টেটসম্যান