NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘তাণ্ডব’ সিনেমার টাইটেল গানে ঝড় তুললেন শাকিব খান


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

‘তাণ্ডব’ সিনেমার টাইটেল গানে ঝড় তুললেন শাকিব খান

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী নির্মিত এ সিনেমার টিজার এরই মধ্যে আলোড়ন ফেলেছে দর্শকদের মাঝে। বিশেষ লুকে শাকিবের উপস্থিতির সঙ্গে চমকপ্রদ অ্যাকশন দর্শকদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়েছে।

বুধবার (২৮ মে) ইউটিউবে প্রকাশিত হলো সিনেমাটির টাইটেল সং -‘তাণ্ডব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওর পুরোটাতেই ফুটে উঠেছে শাকিব ঝড়! বিটে বিটে চলেছে অ্যাকশন ও ধ্বংসের পাঁয়তারা।

 

দর্শক-শ্রোতাদের মনে উন্মাদনা সৃষ্টির মতো বিট শোনা যায় গানের শুরুতেই। যা টিজারে কিছুটা শোনা গিয়েছিল। এবার সেই ভয়ানক ও রোমাঞ্চকর সাউন্ডস্কেপটি পুরোপুরি পেলেন দর্শক-শ্রোতারা।

ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

 

এটি প্রকাশ করে আলফা আইয়ের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডবের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক— মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস-উত্তেজনাও চোখে পড়ার মতো। অনেকে বলছেন, গানটি দুর্দান্ত হয়েছে। কারো কারো মতে, গানেও তাণ্ডব চালালেন শাকিব। কেউ বলছেন, তাণ্ডবের গানও হিট, তাণ্ডবও হবে হবে সুপারহিট।

 

 

 

গত বছর ‘তুফান’ সিনেমার সাফল্যের পর ‘তাণ্ডব’র মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও এক হলেন নির্মাতা রায়হান রাফী।