NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী আজ


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৫, ১১:০৫ এএম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী আজ ২৮ মে। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে ১৯৭৬ সালের আজকের দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।

জয়নুল আবেদিন ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন।

১৯৩৮ সাল পর্যন্ত সেখানে ব্রিটিশ ও ইউরোপীয় ধাঁচের শিল্প নিয়ে পড়াশোনা করেন। একই বছর সর্বভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে তাঁর আঁকা জলরঙের ছবির জন্য স্বর্ণপদক পান। এই স্বীকৃতি তাঁকে জোরেশোরে আলোচনায় নিয়ে আসে।

 

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানে একটি চিত্রকলা শিক্ষার প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন জয়নুল আবেদিন।

সে চিন্তা থেকেই ১৯৪৮ সালে পুরান ঢাকার জনসন রোডে ‘গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়। জয়নুল ছিলেন এর প্রথম শিক্ষক। পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে একই প্রতিষ্ঠানের নাম রাখা হয় ‘বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়’। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
 

 

১৯৪৩ সালের দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ধারাবাহিক চিত্র আঁকেন। তাঁর এই শিল্পকর্ম ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’ নামে পরিচিত। এই চিত্রকর্মগুলো জয়নুলকে ব্যাপক খ্যাতি এনে দেয়।