NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

কমওয়ার্ডে এশিয়াটিক থ্রি-সিক্সটির জয়জয়কার


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৪ পিএম

>
কমওয়ার্ডে এশিয়াটিক থ্রি-সিক্সটির জয়জয়কার

অনুষ্ঠিত হয়ে গেল দেশের মার্কেটিং খাতে সৃষ্টিশীল কাজের সম্মান ও স্বীকৃতির আসর কমওয়ার্ড-এর ১১তম আয়োজন। তাতে আরও একবার কম্যুনিকেশন ও অ্যাডভার্টাইজিংয়ের জগতে স্বীকৃতি অর্জনের চমৎকার অনুকরণীয় দৃষ্টান্ত রেখেছে এশিয়া থ্রি-সিক্সটি। গ্রুপ হিসেবে সর্বোচ্চ মোট ৩৭টি পুরস্কার জিতে নিয়েছে তারা।

এর মধ্যে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড একক প্রতিষ্ঠান হিসেবে পুরো ইন্ডাস্ট্রিকে ছাড়িয়ে জিতেছে ২৫টি পুরস্কার, যা ২০১৯ থেকে ২০২২ সালের এ পর্যন্ত প্রতিটি মৌসুমেই ধারাবাহিকভাবে সর্বোচ্চ পুরস্কার জেতার এক নতুন রেকর্ড। 

মোট ২৫টি পুরস্কারের মধ্যে আছে ১২টি ব্রোঞ্জ, ৯টি সিলভার, ৩টি গোল্ড এবং একটি গ্রাঁ প্রি। একটি প্রতিষ্ঠানের এভাবে টানা সর্বোচ্চ পুরস্কার জিতে নেওয়া ইন্ডাস্ট্রিতে অত্যন্ত প্রশংসনীয় এবং সম্মানিত।

বছরজুড়ে কঠোর পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার মাধ্যমে সম্পন্ন কাজগুলোর স্বীকৃতি পেয়ে এশিয়াটিক থ্রি-সিক্সটি পরিবার গর্বিত। সেই সঙ্গে মূল্যবান ক্লায়েন্টদের প্রতিও তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।

গত ১৩ আগস্ট ঢাকার হোটেল শেরাটনে বর্ণাঢ্য পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় কম্যুনিকেশন সামিট। দিনব্যাপী ‘ক্রিয়েটিভিটি ইন চ্যালেঞ্জিং টাইমস’ থিমের ১১তম কম্যুনিকেশন সামিটে ক্রিয়েটিভ এবং মার্কেটিং জগতের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেটিং বিশেষজ্ঞরা।

২০১১ সাল থেকে মার্কেটিং ও অ্যাডভার্টাইজিংয়ে দেশের সেরা কাজগুলোকে সম্মান জানাতে সামিটের পাশাপাশি এই কমওয়ার্ড আয়োজন করে পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।