NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্র ট্যাংক তৈরি করতে চায়, টি-শার্ট নয়: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

যুক্তরাষ্ট্র ট্যাংক তৈরি করতে চায়, টি-শার্ট নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সরকারের শুল্কনীতি দেশীয়ভাবে ট্যাংক, চিপ ও কম্পিউটারের মতো প্রযুক্তিনির্ভর বড় পণ্য তৈরিকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে, জামা-কাপড় বা জুতার মতো সাধারণ পণ্য নয়।

গত রোববার (২৫ মে) নিউ জার্সি থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি সোজা কথায় বলতে চাই—আমি টি-শার্ট বানাতে চাই না, মোজা বানাতে চাই না। সেটি আমরা খুব ভালোভাবেই অন্য জায়গায় করতে পারি। আমরা চিপস, কম্পিউটার, ট্যাংক, জাহাজ—এ ধরনের বড় কিছু বানাতে চাই। আমরাই করবো ‘এআই’ জিনিসটা।

 

ট্রাম্প আরও জানান, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সেই মন্তব্যের সঙ্গে একমত, যেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের ‘ফুলে-ফেঁপে ওঠা টেক্সটাইল শিল্পের’ দরকার নেই। যদিও ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনস।

 

তবে যুক্তরাষ্ট্রের অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএপিএ) ট্রাম্পের বক্তব্যের জবাবে বলেছে, আরও শুল্ক চাপালে ক্ষতিগ্রস্ত হবে এই শিল্প এবং সাধারণ ভোক্তা। এএপিএ প্রেসিডেন্ট স্টিভ লামার বলেন, আমাদের পরা ৯৭ শতাংশ কাপড় এবং জুতা আমদানি করা হয়। এরই মধ্যে আমাদের খাতটি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ হারে শুল্কাধীন। নতুন শুল্ক শুধু উৎপাদন ব্যয় বাড়াবে এবং দরিদ্র মানুষের জন্য পোশাক আরও ব্যয়বহুল হবে।

 

 

 

ট্রাম্প এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দেন, যা কার্যকর হওয়ার কথা ছিল ১ জুন থেকে। তিনি আমদানি করা আইফোনের ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে রোববার তিনি সেই হুমকি কিছুটা প্রশমিত করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার সুযোগ দিতে সময়সীমা বাড়িয়ে ৯ জুলাই পর্যন্ত করেছেন।

সূত্র: রয়টার্স