NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৫, ১০:০৫ এএম

জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আগামী ২৭ মে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। এ সফরে দেশটি বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে। 

জানা গেছে, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সফরটির সমন্বয় করছেন। দেশে চলমান পরিস্থিতি বিবেচনায় জাপান সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও সার্বিক বিবেচনায় সফরটি হবে।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকের পর পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে, যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে একটি চুক্তিও রয়েছে।

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি, বিডার সক্ষমতা বৃদ্ধি, জনশক্তি রপ্তানিসহ আরও এক‌টি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।

 

এ ছাড়া সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান।