NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৫, ১১:০৫ এএম

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে গাজায় নিহত ২৯ জন শিশু ও বৃদ্ধকে অনাহারে মৃত্যুবরণকারী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গাজায় আরও হাজার হাজার মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৯৭ জন।

 

যদিও সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ এর বেশি বলে জানিয়েছে, কারণ ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ থাকা হাজার হাজার মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

জাতিসংঘে পাঠানো এক চিঠিতে আরাকচি বলেন, আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যদি ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায়, তাতে যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা থাকবে এবং তারা এর আইনগত দায় বহন করবে।

 

এর আগে সংবাদমাধ্যম সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে।