NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বহুপাক্ষিক ফোরামে ঢাকাকে পাশে চায় বেইজিং


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৫ এএম

>
বহুপাক্ষিক ফোরামে ঢাকাকে পাশে চায় বেইজিং

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৈঠকে তারা ঢাকা ও বেইজিংয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বহুপাক্ষিক ফোরামে একে অপরকে সমর্থনের বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যায়, বুধবার প্রতিমন্ত্রী শাহরিয়ারের দপ্তরে সাক্ষাতে আসেন চীনা রাষ্ট্রদূত। এ সময় তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে চীনা এফডিআই দ্বিপাক্ষিক বাণিজ্য পরিমাণ বাড়ানো নিয়ে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শেষ করার বিষয়ে দ্রুত সমীক্ষা শেষ করার ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী দুর্যোগ প্রতিরোধ ও হ্রাসে চীনের সহযোগিতা, চীনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী এবং গবেষকদের দ্রুত প্রত্যাবর্তনসহ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে দেশটিকে পাশে চান। এছাড়া তারা বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার পাশাপাপশি বহুপাক্ষিক সংস্থায় একে অপরের প্রার্থিতাকে সমর্থন করার বিষয়ে আলোচনা করেন।