NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’

আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তি’। নতুন সংগঠনের আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে; সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
গতকাল শুক্রবার রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। যুবশক্তির মুখ্য সংগঠক করা হয়েছে প্রকৌশলী ফরহাদ সোহেলকে।

অনুষ্ঠানে ১৩১ সদস্যের জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির ২৯ জনের নাম ঘোষণা করেন সদ্য মনোনীত সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন তুহিন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক প্রীতম সোহাগ, প্রকৌশলী মোহাম্মদ নেসার উদ্দিন, গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়েশা আহমেদ, হিজবুর রহমান বকুল, মারুফ আল হামিদ ও আসাদুর রহমান।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা। যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ, রাদিথ বিন জামান, ইনজামামুল হক, শাওন মাহফুজ, লুৎফর রহমান, নীলা আফরোজ, আবু সুফিয়ান, মাহমুদা সুলতানা রিমি, রাশেদুল ইসলাম খালেদ, শফিকুল ইসলাম ও ইসরাত জাহান বিন্দু।
মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মুস্তফা, যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক শাকিল আহমেদ ইকবাল ও সনজিদা আক্তার মনি এবং সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত।