NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিউইয়র্ক আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

ঘাতক রাশেদকে ফিরিয়ে নিতে চেষ্টা চলছে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

ঘাতক রাশেদকে ফিরিয়ে নিতে চেষ্টা চলছে
জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী।  ১৫ আগস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ব্রুকলিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ধানমন্ডি থেকে এসব তথ্য সংবাদদাতাকে জানান নেতৃবৃন্দ।  শ্রদ্ধাঞ্জলির পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাকারিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর খুনি চক্র এখনও সক্রিয়।  মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, যুদ্ধাপরাধী সেই প্রতিক্রিয়াশীল শক্তি এখনও সোচ্চার রয়েছে। প্রবাসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি গ্রুপ। আমাদের প্রত্যয় থাকবে তাদের এই বাংলার মাটি থেকে চিরদিনের জন্য নির্মূল করার। আমরা আশা করি, সে লক্ষ্যে জাতি ঐক্যবদ্ধ থাকবে।’ জাকারিয়া বলেন, জাতির পিতা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে এগিয়ে চলেছেন। সেটাই আমাদের বড় প্রাপ্তি।  এ সময় জাকারিয়া আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দণ্ডিত রাশেদ চৌধুরী ক্যালিফোর্নিয়ায় বাস করছেন। তাকে গ্রেফতার করে বাংলাদেশে সোপর্দ করার জন্যে আমরা প্রশাসনে লবিং অব্যাহত রেখেছি। রাজপথেও সোচ্চার রয়েছি।