NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী

ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ।

সেই লাল গালিচাতে যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পা রাখলেন, তখনই ঘটে গেল এক অত্যাশ্চর্য ঘটনা।

তাকে স্বাগত জানাতে এক অভিনব কৌশল অবলম্বন করলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।

 

শুক্রবার (১৬ মে) টানা বৃষ্টিকে পাত্তা না দিয়ে রাজধানী তিরানার লাল গালিচায় একটি নীল ছাতা ঘুরিয়ে সম্মেলনের সূচনা করেন রামা। ইউরোপের ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে হাসিমুখে ও উষ্ণ সম্ভাষণে বিশেষ উপায়ে স্বাগত জানান তিনি।

একটি ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ক্লিপে দেখা গেছে—মেলোনি যখন লাল গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাকে অভ্যর্থনা জানাতে হাঁটু গেড়ে বসে পড়েছেন রামা।

শুধু তাই নয়, তিনি মেলোনির উদ্দেশ্যে তার হাত দুটিকে অনেকটা ‘নমস্তে’ জানানোর ভঙ্গিতে রাখেন। মেলোনি অবশ্য এ কাণ্ড দেখে অট্টহাসিতে মেতে ওঠেন এবং রামার দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন। মেলোনিকে ‘ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন রামা।

 

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে স্বাগত জানাতে গিয়েও রসিকতা করে রামা তাকে বলেছেন, ‘এই যে সূর্যের রাজা!’

ব্রিটিশ প্রতিনিধিদের উদ্দেশেও মজার ছলে রামা বলেন, ‘বৃষ্টি যে আসবে এই সন্দেহ আগেই ছিল।

এখন তা ইউরোপীয় আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, ব্রিটিশ প্রতিনিধিদলই এই বৃষ্টির উৎস!’

 

সম্মেলনের প্রাক্কালে ইনস্টাগ্রামে রামা লিখেছেন, আজ তিরানায় সমগ্র ইউরোপ এসেছে, আর গোটা বিশ্ব তা দেখছে—আমি আপনাদের অভিবাদন জানাই।

বিশালদেহী রামা আরো বলেন, আমি হয়ত তাদের মধ্যে সবচেয়ে লম্বা, কিন্তু আমাদের দেশটি সবচেয়ে ছোটদের মধ্যে একটি। তবু এই সম্মেলন আয়োজন করতে পারা আমাদের জন্য অনেক বড় সম্মান।

ইউক্রেন সংকট ছিল এবারের সম্মেলনের কেন্দ্রীয় ইস্যু। ইউরোপের নেতারা যখন আলবেনিয়ায় মিলিত হয়েছেন, তখন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা ইস্তাম্বুলে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।