NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৫, ০৮:০৫ পিএম

এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলারের একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ মে) এসব চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজ জানিয়েছে, আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে উড়োজাহাজ কিনতে সাড়ে ১৪ বিলিয়ন বা ১৪০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এছাড়া দুদেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে পরিচালিত ক্যাম্পাস উদ্বোধন করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাইরে এটি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় এআই স্থাপনা।

এর আগে মধ্যপ্রাচ্য সফরে কাতারের সঙ্গেও বড় অংকের চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। ধারণা করা হচ্ছে, দুই দেশের মধ্যে এসব চুক্তির আওতায় কমপক্ষে ১ লাখ ২০ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কাতার এয়ারওয়েজের সঙ্গে ৯ হাজার ৬০০ কোটি ডলারের চুক্তি হয়েছে ট্রাম্পের। এর আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং ৭৭৭ এক্স সিরিজের মোট ২১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলারের চুক্তি করে সৌদি আরব। মঙ্গলবার (১৩ মে) সৌদির রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চুক্তিগুলো স্বাক্ষর করেন। হোয়াইট হাউজ থেকে জানানো হয়, চুক্তির প্রথম দফায় জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তির মতো বিষয় গুরুত্ব পেয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি