NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

লাল গালিচায় কটাক্ষের শিকার উর্বশী


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

লাল গালিচায় কটাক্ষের শিকার উর্বশী

বিশ্বের মর্যাদাপূর্ণ সিনেমার আয়োজন কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে অংশ নিতে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। লাল গালিচাতেও হেঁটেছেন। এ সময় তার চোখে নীল রঙের আইশ্যাডো দেখা গেছে। হেয়ার স্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিশেল ছিল। এমন সাজেই উর্বশী ধরা দিয়েছিলেন কানের লাল গালিচায়।

কানের লাল গালিচায় হেঁটে কটাক্ষের শিকার উর্বশী

 

উর্বশীর কানেও ছিল মানানসই দুল। ফ্রান্স ফ্যাশনের শহর। সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তার সেই চেষ্টা হিতে বিপরীত হয়েছে। উর্বশীর সাজ অনুরাগীদের মোটেই ভালো লাগেনি।

উর্বশীর এ অতিরিক্ত রূপসজ্জা দেখে নেটিজেনরা কটাক্ষ করেছেন। নেটিজেনদের কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো হবে।’ অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেছেন। গত ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’। এটি আগামী ১০দিন চলবে।