NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিলেটে অবৈধভাবে রেলের টিকিট বিক্রি: গ্রেফতার ২, বুকিং সহকারী বরখাস্ত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৪ এএম

>
সিলেটে অবৈধভাবে রেলের টিকিট বিক্রি: গ্রেফতার ২, বুকিং সহকারী বরখাস্ত

কালোবাজারে রেলের টিকিট বিক্রির অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী ও বিআরটিসির কদমতলী কাউন্টার ম্যানেজারকে গ্রেফতার করেছে র‌্যাব। তবে সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সুজন মিয়াকে বরখাস্ত করা হলে তাকে ছেড়ে দেওয়া হয় আর বিআরটিসির কদমতলী কাউন্টার ম্যানেজার রুমেলকে গ্রেফতার দেখানো হয়েছে। 


বুধবার (১৭ আগস্ট) বিকেলে র‍্যাব-৯ এর টুআইসি মেজর আরাফাত আলী খানের নেতৃত্বে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। 

 

 

 


অভিযানে নেতৃত্বদানকারী র‍্যাব-৯ মেজর আরাফাত আলী খান জানান, দীর্ঘদিন ধরে সুজন ও রুমেল টিকিট কালোবাজারে বিক্রি করে আসছে। আমরা এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বুকিং সহকারী মো. সুজন মিয়াকে বরখাস্ত করলে তাকে ছেড়ে দেই। এবং বিআরটিসির কদমতলী কাউন্টার ম্যানেজার রুমেলকে গ্রেফতার করি।

 

সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সুজন মিয়াকে বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন একই রেলস্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।