NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কের বাংলাদেশী আইটি বিষেশজ্ঞদের মতবিনিময়


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

নিউইয়র্কের বাংলাদেশী আইটি বিষেশজ্ঞদের মতবিনিময়

নিউইয়র্কে বসবাসরত একদল বাংলাদেশী আইটি বিষেশজ্ঞ বাংলাদেশী-আমেরিকান বিশিষ্ট আইটি ব্যবসায়ী, উলকাসেমি ইন্ক’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ এনায়েতুর রহমানের সাথে মতবিনিময় করেছেন। এ উপলক্ষ্যে রোববার (৪ মে) সকালে জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক ব্রেকফাস্ট সভার আয়োজন করা হয়।
এসজে ইনোভেশন-এর কো-ফাউন্ডার ও সিইও শাহেদ ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সভায় নিউইয়র্কের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরত একদল আইটি বিষেশজ্ঞ অংশ নেন। এসময় তারা বাংলাদেশের আইটি সেক্টরের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ব্যবসায়ী মোহাম্মদ এনায়েতুর রহমানের সাথে খোলামেলা আলোচনা করেন। এসময় এনায়েতুর রহমান বাংলাদেশে আইটি সেক্টরের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং তরুণদের চাকুরীর সন্ধান নয়, উদ্যোক্তা হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
সভায় উল্লেখযোগ্যদের মধ্যে আনিসুল কবীর জাসির, ইফতেখার ইভান, তপন মাহমুদ জনি, সরাফ তালুকদার, মোস্তাফিজুর রহমান জনি, মোহাম্মদ মাজহারুল ইসলাম, তাওহিদ চৌধুরী, ইমতিয়াজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও মতবিনিময় সভায় সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) তোফায়েল ইসলাম, সিনিয়র সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।