NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের আলোকচিত্র প্রদর্শনী


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৯ এএম

জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের আলোকচিত্র প্রদর্শনী
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি আলোকচিত্র প্রদর্শনী এবং সেমিনারের আয়োজন করেছে। এটি ছিল দূতাবাসের বিশেষ আয়োজন, যা আগ্রহ কেড়েছে প্রবাসীদের। প্রতিদিন ভিড় করছে সবাই। এই বিষয়ে কাউন্সিলর আরিফা রহমান রুমা জানান, এই প্রদর্শনীর আয়োজন করা আমার জন্য প্রথম অভিজ্ঞতা। সহযোগিতা করার জন্য খোরশেদ আলমসহ দূতাবাসের সবার কাছে কৃতজ্ঞতা। অফিসের স্টাফ রাজীব ছবি এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছে। এছাড়া স্টাফ নাসির ভাই, চৌধুরি ভাই, রউফ ভাই আর আলাউদ্দিন ভাই রাত-দিন হাতে হাতে কাজ করে আয়োজনকে সফল করেছেন আর কাউন্সেলর মনিরুজ্জামান তো আছেই- আমাদের সকল কাজের কাজী। একটি টাকাও খরচ না করে কেবল পরিশ্রম দিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা যায় এই অভিজ্ঞতাও কম মূল্যবান নয়। অধ্যাপক এবিএম নাসির দেশের যেকোনও প্রয়োজনে সামিল হন, দেশের স্বার্থে নিজেই অনেক আয়োজন করেন-সত্যিকারের দেশপ্রেমিক। আমাদের সেমিনারের কি-নোট স্পিকার ছিলেন তিনি। দারুণ উপস্থাপনা তার। যুক্তরাষ্ট্রের মতো মানবিক রাষ্ট্র রাশেদ চৌধুরীর মতো একজন নৃশংস এবং বীভৎস মানসিকতার খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এ আশাবাদ রেখেছেন তিনি। পুরো আগস্ট মাস এই প্রদর্শনী চলবে।