NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে চারদিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩ মে


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

নিউইয়র্কে চারদিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩ মে

বাংলা সাহিত্যের অন্যতম নন্দিত ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন ৩৪ তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন করবেন। আগামী ২৩ শে মে সন্ধ্যা ৬ টায় নিউইয়র্কের জ‍্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে বইমেলার বর্নাঢ্য উদ্বোধন। ২৩ থেকে ২৬শে মে চারদিন ব্যাপী বইমেলায় আমেরিকা ও কানাডা থেকে বিপুল সংখ্যক লেখক যোগ দেবেন। অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন প্রকাশনা সংস্থা। থাকবে অজস্র‍ নতুন বই।



তরুণ লেখক সাদাত হোসাইন এই প্রথম যুক্তরাষ্ট্রে আসছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ বিশ্বব্যাপী বাংলাভাষী পাঠকের কাছে দারুণ সমাদৃত এই লেখক তাঁর উপন্যাস, ছোটোগল্প ও কবিতা দিয়ে জয় করেছেন পাঠক হৃদয়। সম্মানিত হয়েছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম সাহিত্য পুরস্কার’, ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’, ‘শুভজন সাহিত্য সম্মাননা’, ‘এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’, ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল পুরস্কার (সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য) ২০১৩’ এবং পশ্চিমবঙ্গের ‘চোখ সাহিত্য পুরস্কার ২০১৯’ সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পরিচিত এই লেখক তাঁর চলচ্চিত্রের জন্য পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার ২০১৬’।
৩৪তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্ববায়ক রোকেয়া হায়দার সকলকে এই বইমেলায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।