NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

থাইল্যান্ডের ১৭ স্থানে একযোগে বিস্ফোরণ-আগুন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫১ এএম

>
থাইল্যান্ডের ১৭ স্থানে একযোগে বিস্ফোরণ-আগুন

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের অন্তত ১৭টি স্থানে একযোগে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ এটিকে সমন্বিত হামলা বলে ধারণা করছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার মধ্যরাতের পর দেশটিতে এই হামলা হয়েছে।

থাই পুলিশ এবং সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বুধবার মধ্যরাতের পর বোমা এবং আগুন হামলার ঘটনা ঘটে। তিনটি প্রদেশজুড়ে বিভিন্ন ধরনের দোকানপাট এবং একটি গ্যাস স্টেশনকে লক্ষ্যবস্তু করে চালানো এই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

তবে দেশটিতে মধ্যরাতের এই হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। মালয়েশিয়ার সীমান্তলাগোয়া থাইল্যান্ডের  দক্ষিণাঞ্চলীয় কয়েকটি প্রদেশে দশকের পর দশক ধরে বিদ্রোহীদের তৎপরতা অব্যাহত রয়েছে। পাত্তানি, ইয়ালা, নারাথিওয়াত এবং সংখলা প্রদেশের কিছু অংশের মুসলিম অধ্যুষিত এলাকায় স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলনরত বিদ্রোহীদের সাথে থাইল্যান্ডের সরকার ছায়াযুদ্ধ করছে।

দেশটিতে সহিংসতা পর্যবেক্ষণকারী গোষ্ঠী ডিপ সাউথ ওয়াচের মতে, দেশটিতে ২০০৪ সাল চলমান সংঘাতে ৭ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। 

বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে ২০১৩ সালে শান্তি আলোচনা শুরু হলেও বারবার তা বাধার সম্মুখীন হয়। করোনাভাইরাস মহামারির কারণে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠী বারিসান রেভুলুসি ন্যাশনালের সাথে শান্তি আলোচনা প্রায় দুই বছর ধরে স্থগিত ছিল। চলতি বছরের গোড়ার দিকে দেশটির সরকার পুনরায় এই শান্তি আলোচনা শুরু করেছে। শান্তি আলোচনা শুরুর এই উদ্যোগের মাঝে দেশটির দক্ষিণাঞ্চলে একযোগে হামলার ঘট্না ঘটল।

দেশটির বিদ্রোহী গোষ্ঠী পাতানি ইউনাইটেড লিবারেশন অর্গানাইজেশন (পুলো) সর্বশেষ শান্তি আলোচনা থেকে সরে গেছে। শান্তি আলোচনার উদ্যোগ অন্তর্ভূক্তিমূলক নয় দাবি করে গত রমজান মাসে দেশটিতে বোমা হামলা চালানোর দায় স্বীকার করেছিল এই গোষ্ঠী। অন্যদিকে, দেশটির সরকার সব দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছে বলে জানিয়েছে।

পুলোর নেতা কাস্তুরি মাখোতা রয়টার্সকে বলেছেন, বুধবারের হামলার সাথে পুলোর কোনো সম্পর্ক নেই।