NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৯:০৫ এএম

আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া

দুই বছর আগে প্রথমবারের মতো পর্দা ওঠে সেলিব্রেটি ক্রিকেট লীগ বা (সিসিএল)-এর। তবে দুর্ভাগ্যবশত মারামারির কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। অনেকেই ধরে নিয়েছিলেন সেলিব্রেটি ক্রিকেট লীগ বুঝি পণ্ড হয়ে গেল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দুই বছর পর পুনরায় মাঠে গড়িয়েছে টুর্নামেন্ট।

এবার নাম বদলে হয়েছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। যেখানে লাইট, ক্যামেরা ছেড়ে আবারও ২২ গজের মাঠে নেমেছেন শোবিজ তারকারা।

 


 

সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে এবার খেলছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। প্র্যাকটিস চলাকালীন অভিনেত্রী মুখোমুখি হন গণমাধ্যমের।

যেখানে খেলা নিয়ে কথা বলার পাশাপাশি উঠে আসে নেটিজেনদের সমালোচনার প্রসঙ্গও। টুর্নামেন্ট নারী তারকাদের বোলিং নিয়ে ট্রল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে নেটিজেনদের এই ব্যঙ্গ-বিদ্রুপকে পাত্তা দিচ্ছেন না নাদিয়া। 

 


 

নাদিয়া বলেন, ‘আমাদের অ্যাক্টিং নিয়ে যদি কিছু বলত তখন আমরা জবাব দিতে পারতাম।

বাট আমাদের বোলিং নিয়ে কিছু বললে তো কিছু বলারই নাই। কারণ যারা বলছে তারা বোকা। আমরা তো অ্যাক্টর। আমরা তো এগুলো করি না। আপনি যে ফেসবুকে বসে আমাদের বোলিং নিয়ে ট্রোল করছেন আপনি একটু আমাদের অ্যাক্টিংটা করে দেখান তো! আমরা অ্যাওয়ার্ড নিই, আমরা আপনাদের ভিউ নিই, আপনাদের ক্রাশ হই।
তো আমরা তো এত কিছু করি। আপনারা ওইখানে বসে জাস্ট একটা ফ্রাস্ট্রেটেড মানুষের মতো বসে বসে মানুষকে কমেন্ট করছেন।’