NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক পার্টির মে দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৮:০৫ পিএম

যুক্তরাষ্ট্র জাতীয়  শ্রমিক পার্টির মে দিবস উদযাপন

হাকিকুল ইসলাম খোকন, 

গত ৩রা মে ,শুক্রবার সন্ধ্যা ৭ টায় নিউইয়র্কের এস্টোরিয়ায় হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি যুক্তরাষ্ট্র শাখা ১লা মে দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি হারুন অর রশিদের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি  যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান ।বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহাবুব রহমান চৌধুরী, সিনিয়র সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সভাপতি শফিউল আলম, প্রধান বক্তা জাপার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু। মহান মে দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানান। একই সাথে মহান মে দিবসে  বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সকল মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান ।মহান মে দিবস শোষকের রক্তচক্ষু উপেক্ষা করতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে শেখায়। নির্যাতন-নিপিড়ন আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অনুপম অনুপ্রেরণা, সাহসের সাথে সত্যের পথে অবিচল থাকতে শেখায়। মহান মে দিবস হচ্ছে ন্যায্য অধিকার আদায় ও নাগরিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা। যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ করতে শেখায়। বর্তমানে  দেশে প্রেমিক সমাজ বিভিন্নভাবে অত্যাচারিত নিপীড়িত ও নিষ্পেষিত। শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়নের মাধ্যমে সভার সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।