NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা চূড়ান্ত অনুমোদন


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৯:০৫ এএম

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা চূড়ান্ত অনুমোদন

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (৬ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

 

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত  প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোক্তা বলতে এখনো সেই সেলাইমেশিন ও পাটের বস্ত্র বানানোকেই উদ্যোক্তা হিসেবে নেয়। কিন্তু বর্তমানে উদ্যোক্তা বিষয়টি পৃথিবীজুড়েই একটা অন্য লেভেলে চলে গেছে। এমনকি আমাদের ছোট অনেকে আছে যাদের ভালো ভালো স্টার্টআপ আছে, এবং এটা অন্য একটা লেভেলে আছে কিন্তু সরকার এদিক থেকে অনেক পিছিয়ে ছিল।

 

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ এর আওতায় নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করতে একটি কাঠামো প্রস্তুত করা হবে।

 

 

 

তিনি জানান, প্রতি বছর শ্রমবাজারে ২২ লাখ তরুণ প্রবেশ করে। সরকারি, বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে ১২ লাখের কর্মসংস্থান হচ্ছে। এ কারণে তরুণদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে তাদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন।