NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ

অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্ডিন্যান্স আকারে আইন প্রণয়ন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ করেছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন।

সোমবার (৫ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সংস্কার কমিশনের সদস্যরা এ কথা জানান।

 

এর আগে এদিন বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন জানান, সর্বজনীন ও সহজদ্রব্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অন্যান্য সংশ্লিষ্ট খাতের সঙ্গে এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অংশীদারত্বের ভিত্তিতে সম্মিলিতভাবে সেবার ব্যবস্থাপনা করতে হবে।

 

তিনি বলেন, পেশাদারত্ব দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদ্যমান স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠনের মাধ্যমে প্রশাসনিকভাবে সাহিত্য শাসিত বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করতে হবে। বিদ্যমান স্বাস্থ্য ও সংশ্লিষ্ট ক্যাটারগুলোকে পুনর্গঠনপূর্বক একটি পেশাভিত্তিক, দক্ষ ও জবাবদিহিমূলক পৃথক ও স্বাধীন প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে, যার নেতৃত্বে থাকবে একটি স্বতন্ত্র সচিবালয় ও একজন মুখ্যসচিব মর্যাদাসম্পন্ন চিকিৎসক।

ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশ হেলথ সার্ভিসের অধীনে তিনটি খাত-ক্লিনিক্যাল সেবা, জনস্বাস্থ্য ও চিকিৎসা সংশ্লিষ্ট শিক্ষা পরিচালনা করবেন সংশ্লিষ্ট উপপ্রধান ও মহাপরিচালকরা।

 

 

 

বিভাগীয় পর্যায়ে ১১টি আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ থাকবে এবং বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ বাজেট ও পরিকল্পনায় আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা প্রদান করে কার্যকর ও স্থানীয় চাহিদা ভিত্তিক সেবা নিশ্চিত করতে হবে বলেও কমিশন জানায়।