NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ১০:০৫ এএম

বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করেছেন রিশাদ হোসেন। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে এই রেকর্ড করেছেন তিনি।

গতকাল রোববার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে রিশাদের দল লাহোর কালান্দার্স। এই ম্যাচেই দুর্দান্ত রেকর্ডটি নিজের নামের পাশে লিখে নেন রিশাদ।

 

এ ম্যাচের আগে বাংলাদেশিদের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চউইকেটশিকারী ছিলেন মাহমুদউল্লাহ, সাকিব ও রিশাদ। সবারই তখন উইকেট ছিল সমান ৮টি। কিন্তু রোববার ১ উইকেট শিকার করে রিশাদের ঝুলিতে জমা পড়েছে মোট ৯ উইকেট।

রিশাদ ৯ উইকেট শিকার করেছেন মাত্র ৫ ম্যাচে। অন্যদিকে ৮ উইকেট শিকার করতে মাহমুদউল্লাহর ৯ আর সাকিবের লেগেছিল ১৪ ম্যাচ।

 

তবে রিশাদের রেকর্ড গড়ার দিনে লড়াকু পুঁজি নিয়েও হেরেছে লাহোর। গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ডিএলএস মেথডে খেলা নামিয়ে আনা হয়েছিল ১৫ ওভারে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে লাহোর। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে করাচি।

রোববার রিশাদ আউট করেন মারকুটে জেমস ভিন্সকে। তাকে সিকান্দার রাজার হাতের ক্যাচ বানান টাইগার লেগস্পিনার।

রিশাদদের দলের হয়ে ফখর জামান ৫১ (৩৩ বলে), মোহাম্মদ নাইম ৬৫ (২৯ বলে) ও আব্দুল্লাহ শফিক ১৮ রান করেন। বাকিদের কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি।

 

 

 

আর করাচির হয়ে ডেভিড ওয়ার্নার (১৩ বলে ২৪), টিম সেইফার্ট (১০ বলে ২৪), জেমস ভিন্স (১২ বলে ১৩) ,সাদ বাইগ (১৫ বলে ২৫) রান করে জয়ের পথে দলকে এগিয়ে দেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে দল জিতিয়ে মাঠ ছাড়েন ইরফান খান (২১ বলে ৪৮)।