NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে শোটাইম মিউজিকের বাংলা নববর্ষবরণ


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৫, ০৫:০৫ পিএম

নিউইয়র্কে শোটাইম মিউজিকের বাংলা নববর্ষবরণ

নিউইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত বৈশাখী মেলা ও নতুন বর্ষবরণ-১৪৩২ অনুষ্ঠান গত ১২ এপ্রিল জ্যামাইকার মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা নাচ ও গানের মধ্যদিয়ে বাংলা নতুন বছরকে বরণ করেন নেন।
অনুষ্ঠান প্রাঙ্গন মেরি লুইস একাডেমীতে উপচেপড়া প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি বলে দেয় প্রবাসে থেকেও মানুষরা প্রাণের উৎসব, লোকজ উৎসব এবং ভালোবাসার উৎসব বৈশাখীকে ভুলে যায়নি।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এবং প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ। ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম। অনুষ্ঠানের অন্যদের মধ্যে আহ্বায়ক আব্দুর রশিদ বাবু এবং সদস্য সচিব তরিকুল ইসলাম মিঠুসহ অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট নাসির আলী খান পল, কাজী শাখাওয়াত হোসেন আজম, আহসান হাবীব, আবু তালেব চৌধুরী চান্দু, সাংবাদিক আকবর হায়দার কিরন, ফাতেমা নাজনীন প্রিসিলা প্রমুখ।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর এনওয়াইএসএডিসি, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার মো. খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, মোহাম্মদ কাদের, মোহাম্মদ খালেক, হাসান জিলানী, লিটু চৌধুরী, ইশতিয়াক রুমি, মো. তুহিন, আহসান হাবীব, মোহাম্মদ আবুল কাশেম, বারী হোম কেয়ার, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, বাংলা ট্রাভেলস, মাছওয়ালা ও এমএস গ্লোবাল।
অনুষ্ঠানে রানু নেওয়াজ, প্রতীক হাসান, শামীম সিদ্দিকী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, অনিক রাজ, কামরুল ইসলামসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
শোটাইম মিউজিকের ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল কবির খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থাপনা করেন শারমিনা সিরাজ সোনিয়া।
বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান সফল করায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত থেকে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম নিউইয়র্কবাসী এবং পৃষ্ঠপোষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।