NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চট্টগ্রামে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০১:০১ পিএম

>
চট্টগ্রামে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল মোড় থেকে বায়েজিদ রোডের ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও নালা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। 

এ সময় ফুটপাত ও রাস্তার অংশ দখল করে স্থাপনা নির্মাণ এবং দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

অন্যদিকে, সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত আরেক অভিযানে নগরের মুরাদপুর মোড় থেকে বিবিরহাট পর্যন্ত হাটহাজারী রোডের উভয় পাশের ফুটপাত ও রাস্তার অংশ দখল করে পুরাতন লোহার মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আটজনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।