NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা

প্রধান উপদেষ্টার নির্দেশনায় গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের জন্য বিশেষ আবাসন প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়ে ঘর নির্মাণের সার্বিক দায়িত্ব প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনীকে।

সততা, পেশাদারি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সেনাবাহিনী মাত্র ২৫ কোটি টাকা ব্যয়ে নির্ধারিত ৩০০টি ঘর নির্মাণ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়।


 

এই সাশ্রয়ী ও কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়াকে ‘সততার অনন্য দৃষ্টান্ত’ হিসেবে আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

বুধবার বিকেলে সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারি, স্বচ্ছতা ও জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।