NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হতে আগ্রহী। ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিসের পর নতুন পোপ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি পোপ হতে চাই। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।

মূলত রসিকতা করেই এমন মন্তব্য করেন ৭৮ বছর বয়সী এ নেতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) তিনি জানান, তার আসলে নির্দিষ্টভাবে কারো প্রতি ঝোঁক নেই। এরপর ট্রাম্প বলেন, নিউইয়র্কের এক কার্ডিনাল রয়েছেন, যিনি খুব ভালো, দেখা যাক কী হয়।

 

ট্রাম্পের এই মন্তব্যের মাধ্যমে কার্ডিনাল টিমোথি ডোলানের প্রতি ইঙ্গিত করা হয়, যিনি নিউইয়র্কের আর্চবিশপ। যদিও তিনি পোপ হওয়ার দৌড়ে নেই বলেই জানা গেছে। তবে তালিকায় যুক্তরাষ্ট্রের আরেক কার্ডিনাল, নিউজার্সির নিউয়ার্কের আর্চবিশপ জোসেফ টোবিনের নাম রয়েছে।

 

আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেউ কখনো ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদে আসীন হননি।

গত সপ্তাহান্তে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া রোম সফর করে লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এক দশকের বেশি সময় ধরে ট্রাম্প ও পোপের মধ্যে অভিবাসন ইস্যুতে প্রকাশ্য মতবিরোধ চলেছে। অভিবাসীদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়ে পোপের বক্তব্যের বিরোধিতা করে ট্রাম্প বারবার তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে, প্রায় ১৩৫ জন ক্যাথলিক কার্ডিনাল গোপন কনক্লেভে অংশ নিয়ে নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনো স্পষ্টভাবে এগিয়ে থাকা কারও নাম সামনে আসেনি।