NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম

সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়নের দাবীতে  স্মারকলিপি প্রদান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে অবিলম্বে পুর্ন আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত করার দাবীতে প্রবাসীদের পক্ষ থেকে নিউইয়র্কের কনসুলেট অফিসে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস বরাবরে স্বারকলিপি প্রদান ও টাইম টেলিভিশনে  আলোচনা অনুষ্ঠিত  । এতে উপস্থিত ছিলেন সিলেট পৌরসভা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, গ্লোবাল জালালাবাদ এসোসোসিয়েশনের সাধারন সম্পাদক সাবেক জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল চৌধুরী হেলাল, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশনের পধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী, বাংলাদেশ ল সোসাইটি মদিনা মসজিদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি জালালালাবাদ এসোসিয়েশনের সাবেক নির্বাচন কমিশনার ছালেহ আহমদ চৌধুরী ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মুলধারার রাজনীতিবিদ হাসান আলী ,প্রবাসীদের দাবি নিয়ে সব সময় সোচছার সিলেট টু নিউইয়র্ক চ্যানেলের এম ডি,খলকু কামাল।  আলোচনায় সঞ্চালনা করেন টাইম টেলিভিশনের সিইও  আবু তাহের ।সবাই অনতি বিলম্বে সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্টে যেন বিদশী এয়ারলাইন্সের বিমানের ফ্লাইট যেন চালু করা সে বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান ।অন্যথায় দেশে বিদেশের সবাই মিলে আন্দোলন গড়ে  তুলার আহ্বান জানান ।