NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ম্যানহাটনে মেসিস'র ৯৮ তম থাঙ্কস গিভিং ডে প্যারেড অনুষ্ঠিত


Shibbir Ahmed   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ১০:০৪ পিএম

ম্যানহাটনে মেসিস'র  ৯৮ তম থাঙ্কস গিভিং ডে প্যারেড অনুষ্ঠিত

বেশ জাঁকজমকপূর্ণভাবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উদ্‌যাপন হয় মেসিস ৯৮তম থ্যাংকস গিভিং ডে প্যারেড।প্যারেডটি সকাল ৮:৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়। এটি আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসির হেরাল্ড স্কয়ার ফ্ল্যাগশিপ স্টোরে শেষ হয়। প্রতি বছরের মতো এ বছরও ম্যাসির উদ্যোগে ম্যানহাটনে এ দিন দুপুরে অনুষ্ঠিত হয় এক বর্ণিল শোভাযাত্রা। বিশাল বর্ণাঢ্য প্যারেডে অংশ নেন হাজার হাজার নারী পুরুষ। মার্কিনদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিও উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্‌যাপন করে।

ইতিহাসবিদরা জানান, ১৬২১ সালের ২৬ নভেম্বর ছিল প্রথম থ্যাংকস গিভিং ডে। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একটি জাতীয় ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিবস উদ্‌যাপন করার আহ্বান জানান। তিনি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার 'থ্যাংস গিভিং ডে' হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করেন। এরপর থেকে বন্ধুত্ব ও কৃতজ্ঞতা প্রকাশে নভেম্বরের শেষ বৃহস্পতিবারেই উৎসবটি পালনের প্রথা শুরু হয়। ধীরে ধীরে তা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা উত্তর আমেরিকাতেই ছড়িয়ে পড়ে।


থ্যাংকস গিভিং ডে'র পরের দিন শুক্রবার। 'ব্ল্যাক ফ্রাইডে' নামে পরিচিত এই শুক্রবার ক্রেতা-বিক্রেতাদের জন্য কোনো কালো দিন নয়। বরং বছরের সেরা মূল্য হ্রাসের দিনটি ক্রেতাদের কাছে যেমন রঙিন তেমনি পণ্য বিক্রি করে লাভবান ব্যবসায়ীদের কাছেও আনন্দঘন। কম দামে ভালো একটা কিছু কেনার জন্য দিনটির জন্য অপেক্ষায় থাকেন ক্রেতারা।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টার্কি ফেডারেশনের ভাষ্যমতে, ৯০ শতাংশ মার্কিন এই দিনে টার্কি দিয়েই সারা দিনের ভোজনপর্ব সম্পন্ন করে। তবে রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ন্যাশনাল টার্কি ফেডারেশন থেকে প্রাপ্ত একটি টার্কিকে জীবন ভিক্ষা দিয়ে সাধারণ ক্ষমা করেন প্রেসিডেন্ট। এটি 'হোয়াইট হাউস টার্কি পার্ডন' নামে পরিচিত। ১৯৪৭ সাল থেকে হোয়াইট হাউসে এ রীতি প্রচলিত রয়েছে।